কিরাইয়ের অবসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতে গ্লাভস, পরনে খয়েরি রঙের ট্রাউজার—বেশভূষা দিয়েই গাবর কিরাই মন কেড়ে নিয়েছিলেন ফুটবলপ্রেমীদের। তবে এরপর থেকে হাঙ্গেরির ম্যাচে আর এই দৃশ্য দেখা যাবে না। দেশের হয়ে রেকর্ড ১০৭ ম্যাচ খেলার পর গতকাল গ্লাভস জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কিরাই। গত জুনে লোথার ম্যাথাউসকে টপকে সবচেয়ে বেশি বয়সে ইউরোতে খেলার নতুন রেকর্ড করেছিলেন কিরাই। স্কাই স্পোর্টস।