কিরিয়সের রাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও বিতর্কের কেন্দ্রে নিক কিরিয়স। এবার প্রতিপক্ষকে নয়, নিজের সঙ্গীদেরই বিঁধেছেন কথার তিরে! শনিবার ফেলিসিয়ানো লোপেজের সঙ্গে উইম্বলডনের অসমাপ্ত ম্যাচে ঘটেছে ঘটনাটি। কোর্ট ওয়ানে তৃতীয় রাউন্ডের দ্বিতীয় সেটে কোচিং স্টাফের ওপর বেজায় খেপে যান কিরিয়স। কোর্টের পাশে মাইক্রোফোনে শোনা যায়, অস্ট্রেলিয়ান টেনিস তারকা অগ্নিশর্মা হয়ে ক্ষোভ ঝাড়ছেন সঙ্গীদের ওপর, ‘ধুর ***, তোমরা কেউ নেই? কেউ নেই? ওহ্ এটা গেম পয়েন্ট, এটা বিরাট পয়েন্ট।’ কিরিয়সের অভিযোগ, কোচিং স্টাফরা ঠিকমতো সমর্থন দিচ্ছেন না। তিনি চান, তাঁকে আরও উৎসাহিত করা হোক। কোচিং স্টাফদের ‘প্রতিবন্ধী’ বলার অভিযোগ উঠেছে কিরিয়সের বিপক্ষে। এর আগে তাঁর স্বদেশি টেনিস তারকা বার্নার্ড টমিকের বিরুদ্ধেও উঠেছিল একই অভিযোগ। এএফপি।