কিশোর ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরমান হোয়াইটসাইড(বিশ্বকাপের সর্বকনিষ্ঠ)
নরমান হোয়াইটসাইড(বিশ্বকাপের সর্বকনিষ্ঠ)

এবারের বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী ফুটবলার ফ্যাব্রিস অলিঙ্গা। গত ১২ মে ১৮তম জন্মদিন পালন করেছেন এই ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড। তরুণ তুর্কিদের নিয়ে বিশ্বকাপে খেলতে আসাটাকে ঐতিহ্যই বানিয়ে ফেলেছে ক্যামেরুন। বিশ্বকাপ খেলা ১৮ বছরের কম বয়সী সাত ফুটবলারের তিনজনই আফ্রিকান দেশটির। ১৯৯৮ সালে ইতালির বিপক্ষে মাত্র ১৭ বছর ৩ মাস ৭ দিন বয়সে বিশ্বকাপ অভিষেক হয় স্যামুয়েল ইতোর। বিশ্বকাপ খেলা দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় ইতো। সর্বকনিষ্ঠ উত্তর আয়ারল্যান্ডের নরমান হোয়াইটসাইড। ১৯৮২ বিশ্বকাপে ১৭ বছর ১ মাস ১০ দিন বয়সে প্রথম খেলেছিলেন এই আইরিশ। ১৮ বছরের কম বয়সে বিশ্বকাপ খেলা অন্য দুই ক্যামেরুনিয়ান সালোমন ওলেম্বে ও রিগোবার্ট সং। এ ছাড়া পেলে ও দুই নাইজেরিয়ান ফেমি ওপাবুনমি এবং বার্থোলোমু ওগবেচে আছেন এই তালিকায়।