প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিবিষ্ট মনে অনুশীলন করছিলেন বিলি জিন কিং। হঠাৎ এক কিশোর এসে তাঁকে বলল, ‘আপনার খেলা আমার দারুণ লাগে।’ বিলি জিন কিং হয়তো সে সময় একটু হেসে আবার ব্যস্ত হয়ে পড়েছিলেন অনুশীলনে। এমন তো কত ভক্তই আছে। মার্কিন টেনিস কিংবদন্তি তো আর সেদিন জানতেন না, তাঁর এই গুণমুগ্ধ কিশোরই একদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন! এত দিন পর ব্যাপারটা জানিয়েছেন বিলি জিন। ২০০৯ সালে ‘প্রেসিডেনশিয়াল অ্যাওয়ার্ড অব ফ্রিডম’ নেওয়ার সময় ওবামা মনে করিয়ে দেন ঘটনাটা। সে সময় হাওয়াইয়ের এক হাইস্কুলের ছাত্র ছিলেন ওবামা, আর বিলি জিন কিং গিয়েছিলেন একটা টুর্নামেন্ট খেলতে। এএফপি।