কী কঠিন প্রতিপক্ষ ভুটান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র দুই বছরের ব্যবধানে ভুটান মহিলা ফুটবল দল বাংলাদেশের সামনে বিপজ্জনক এক দল হয়ে উঠল। ২০১০ সালে কক্সবাজারে প্রথম সাফ মহিলা ফুটবলে ভুটানকে ৯-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু কাল কলম্বোয় দ্বিতীয় মহিলা সাফ ফুটবলে বাংলাদেশ ভুটানকে হারাল মাত্র ১-০ গোলে। ১৭ মিনিটে বাংলাদেশের একমাত্র গোলটি করেন সুইনু প্রু মারমা।শ্রীলঙ্কা ৪-০ গোলে ভুটানকে হারানোয় বাংলাদেশের সেমিফাইনালে ওঠার রাস্তাটা বেশি কঠিনই হয়ে গেল। ভুটানের বিপক্ষে তিন গোলে জিততে পারলে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করলেই বাংলাদেশ চলে যেত শেষ চারে। এখনকার সমীকরণ হলো, স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে। ওদিকে কাল চ্যাম্পিয়ন ভারত ৫-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। ভারতের কাছে বাংলাদেশ হেরেছিল ৩-০ গোলে। কিন্তু দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ শুধু জয়ের আনন্দই পেয়েছে, যার নিচে বইছে গ্রুপ পর্ব থেকে বিদায়শঙ্কার চোরাস্রোত।