কী করি, বলো তো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভিতে বীরেন্দর শেবাগের খেলা দেখে নিজের খেলায় অনেক উন্নতি করেছেন—দু-তিন দিন আগেই বলেছিলেন পিটার ইনগ্রাম। কাল ডাম্বুলায় দুদলের অনুশীলনে প্রিয় ব্যাটসম্যানের সঙ্গে একান্তে কথা বলারও সুযোগ পেয়ে গেলেন নিউজিল্যান্ডের ওপেনার। ফর্মের যা অবস্থা, ভালো একটা সময়েই আলাপচারিতার সুযোগটা পেয়েছেন ইনগ্রাম। ৩১ বছর বয়সে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয়েছে বছরের শুরুতে, কিন্তু বাজে ফর্মের কারণে চলে যেতে হয়েছে একাদশের বাইরে। পরামর্শের জন্য শেবাগের চেয়ে ভালো ব্যক্তি আর কে হতে পারেন? পরামর্শ কাজে লাগানোর সুযোগ আজই পেয়ে যেতে পারেন ইনগ্রাম, সম্ভাবনা আছে মিডল অর্ডারের ভূমিকায় একাদশে ফেরার। তবে মাঠের বাইরের এই সৌহার্দ্য মাঠের ভেতরে দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। দুদলেরই আজ বাঁচা-মরার লড়াই, ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলতে হলে জয় ছাড়া উপায় নেই। ভারতের জন্য আবার অপমানের প্রতিশোধ নেওয়ার ম্যাচও, টুর্নামেন্টের প্রথম ম্যাচে এই নিউজিল্যান্ডের কাছেই গুটিয়ে গিয়েছিল তারা ৮৮ রানে। ওই ম্যাচটিই আবার বাড়তি আত্মবিশ্বাস জোগাবে নিউজিল্যান্ডকে। ডাম্বুলায় তাই দেখা যেতে পারে জমজমাট এক ম্যাচ।