কী দুর্দশা আবাহনীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রিমিয়ার লিগে এবার দুটি দল টানা ছয়টি ম্যাচে হেরেছে। একটি খেলাঘর, অন্যটি? আবাহনী!
কাল ফতুল্লায় গাজী ট্যাংকের কাছে ১৩ রানে হেরে হারের ‘ডাবল হ্যাটট্রিক’ পুরো করেছে ঢাকার ক্রিকেটে সবচেয়ে সফল দলটি। সব সময়ই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়া দলটির সামনে এখন অবনমনের শঙ্কা। সাত ম্যাচে ছয়টি হার, পয়েন্ট মাত্র ২; আপাতত আবাহনী পড়ে আছে পয়েন্ট তালিকার দশে। প্রথম পর্বের অবশিষ্ট চার ম্যাচে আবাহনীর প্রতিপক্ষ ভিক্টোরিয়া, কলাবাগান ক্রীড়াচক্র, ব্রাদার্স ও খেলাঘর। একমাত্র খেলাঘরকেই সহজ প্রতিপক্ষ বলা যায়। কঠিন সময়ই অপেক্ষা করছে আবাহনীর সামনে।
টস জিতে ফিল্ডিং, এরপর গাজী ট্যাংককে ১৮৯ রানে গুটিয়ে দেওয়া। মনে হচ্ছিল অনেক দিন পর জিততে যাচ্ছে আবাহনী। তবে নির্ধারিত ৪৯ ওভার (ভেজা আউটফিল্ডের কারণে দেরিতে শুরু হওয়ায়) শেষে ৮ উইকেট হারিয়ে আবাহনী তুলতে পারল ১৭৬ রান। এর আগে গাজী ট্যাংকের বিপক্ষে এলবিডব্লু থেকেই ৬ উইকেট নিয়েছে আবাহনী। এলবিডব্লুর সিদ্ধান্তগুলো ছিল বিতর্কিত, এই অভিযোগ তুলে একবার তো গাজী ট্যাংক প্রায় বেরিয়েই যায় মাঠ ছেড়ে। ২৮তম ওভারে আল আমিনের বলে জ্যাকব ওরাম শূন্য রানে এলবিডব্লু হওয়ার পর খেলা বন্ধ থাকে প্রায় মিনিট ১৫। পরে এই কিউই অলরাউন্ডার বল হাতে ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।
এই জয়ে সাত ম্যাচে সর্বোচ্চ ১০ পয়েন্ট হলো গাজী ট্যাংকের। কাল বগুড়ায় প্রাইম ব্যাংককে ৮ উইকেটে হারিয়ে ১০ পয়েন্ট হয়েছে শেখ জামালেরও। তবে রানরেটে এগিয়ে আপাতত শীর্ষে জামাল। ৪৮ ওভারের ম্যাচে প্রাইম ব্যাংককে ২০০ রানে অলআউট; এরপর ২০১ রানের লক্ষ্য ২৯.৫ ওভারেই পেরিয়ে যায় জামাল। লঙ্কান ওপেনার দিলশান মুনাবীরা মাত্র ৫৭ বলে ১৫ চার ও ৩ ছয়ে করেছেন ৯৫ রান। মুনাবীরা-জুনায়েদ সিদ্দিকের (৭৪) উদ্বোধনী জুটি ১৩০ রান তুলেছে ১৭ ওভারে।
টানা তিন ম্যাচ হারার পর বিকেএসপিতে জয় পেয়েছে মোহামেডান। ভিক্টোরিয়াকে ৪২ রানে হারিয়ে সপ্তম ম্যাচে চতুর্থ জয় পেয়েছে দলটি। ৫০তম ওভারের শেষ বলে দশম উইকেট হারানোর আগে মোহামেডান তুলেছিল ২৪০ রান। ৬২ বলে সর্বোচ্চ ৭৩ রান উপুল থারাঙ্গার। এরপর ভিক্টোরিয়া অলআউট ১৯৮ রানেই। ৮ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।
সংক্ষিপ্ত স্কোর
 গাজী ট্যাংক: ৪৯ ওভারে ১৮৯ (তারিক ১০, ইমরুল ৩৯, আফতাব ৫, স্টাইরিস ৩০, রকিবুল ৪২, ওরাম ০, হামিদুল ১১, নাঈম জু. ১১, নূর ৪, শহীদ ১০, আরাফাত ১৪*; পারানাভিতানা ১/১৪, আলাউদ্দিন ২/৪০, নাবিল ২/২৮, ডি ব্রুইন ২/৩৯, আল আমিন-২ ৩/২৭, শামসুল ০/৩৩)। আবাহনী: ৪৯ ওভারে ১৭৬/৮ (নাজিমউদ্দিন ৩, শাহরিয়ার ১৯, পারানাভিতানা ৯, ডি ব্রুইন ১৫, কান্দাম্বি ৪৪, আল আমিন ২/৩৭, ইফতেখার ৯, আলাউদ্দিন ২৪, নাবিল ২*, জাহিদুল ৭*; ওরাম ৩/৩৯, আরাফাত ১/১৭, তারিক ০/২৪, নাঈম জু. ২/৪১, নূর ০/১৫, শহীদ ২/৩৯)। ফল: গাজী ট্যাংক ১৩ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: জ্যাকব ওরাম (গাজী ট্যাংক)।
 মোহামেডান: ৫০ ওভারে ২৪০ (এজাজ ৪৪, রাজিন ২৫, শামসুর ৪৪, থারাঙ্গা ৭৩, মাশরাফি ২, মুক্তার ১১, ধীমান ১, সায়েম ৩, গুনারত্নে ১৬, সাকলাইন ১, মুরাদ ০*; সাজেদুল ১/২৬, করুনারত্নে ১/২৪, মনির ৪/৫০, সৌম্য ১/৪৬, বিলাল ০/১৫, সিরিবর্দনা ০/২৭, এনামুল ০/৪২)। ভিক্টোরিয়া: ৪৫.১ ওভারে ১৯৮ (আল মামুন ৩২, মাইশুকুর ৫, করুনানায়েকে ২, বিলাল ১৪, সিরিবর্দনা ৪৩, সৌম্য ৫৭, জুবায়ের ১৮, এনামুল ১১, সাজেদুল ৪, লাবলুর ১, মনির ০*; মাশরাফি ২/২৫, গুনারত্নে ২/৩৯, মুক্তার ২/১৮, সাকলাইন ০/২৮, রাজিন ০/৪৪, শামসুর ০/১৪, মুরাদ ৩/২৬)।
ফল: মোহামেডান ৪২ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: উপুল থারাঙ্গা (মোহামেডান)।
 প্রাইম ব্যাংক: ৪৬.৪ ওভারে ২০০ (সৈকত ৬, জিয়াউর ৪, রাজাপক্ষে ২৫, টেলর ৫, বোপারা ৭৪, তায়েবুর ৪৮*, ফরিদউদ্দিন ০, রেজাউল ২, তাপস বৈশ্য ২৬, আরিফুল ০, এনামুল জু. ০; শফিউল ০/৩৮, নায়েব ৪/৩১, মুনাবীরা ২/২৬, সানি ২/৩৪, নুরুদ্দিন ০/৩২, বাশার ০/১১, নাহিদুল ২/২৩)। শেখ জামাল: ২৯.৫ ওভারে ২০৩/২ (মুনাবীরা ৯৫, জুনায়েদ ৭৪*, জহুরুল ২২, তুষার ১১*; আরিফুল ০/২০, তাপস বৈশ্য ০/১৮, ফরিদউদ্দিন ০/২৮, এনামুল জু. ০/৫০, বোপারা ০/২৪, তায়েবুর ২/৩৫, রেজাউল ০/৮, জিয়াউর ০/১৯)। ফল: শেখ জামাল ৮ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: দিলশান মুনাবীরা (শেখ জামাল)।