কী লজ্জা অপেক্ষা করছে রোনালদোর সামনে?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের শুরুর দিকে কয়েকটি ভোতা আক্রমণ চালিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু এরপরই পাল্টে গেল ম্যাচের চিত্র। ১২ মিনিটে মারিও গোটশেকে বক্সে ফাউল করলেন পর্তুগালের জোয়াও পেরেইরা। পেনাল্টি শট থেকে গোল আদায় করলেন টমাস মুলার। ৩২ মিনিটে টনি ক্রুসের কর্নার কিকে হেডে ম্যাটস হামেলসের দারুণ গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেল জার্মানি। ৩৭ মিনিটে মুলারকে ফাউল করায় লাল কার্ড দেখলেন পেপে। প্রথমার্ধের শেষ মুহূর্তে মুলারের বাম পায়ে জোরালো শট। আবারও গোল! প্রথমার্ধেই স্কোরলাইন জার্মানি ৩:০ পর্তুগাল। গতবারের অন্যতম সর্বোচ্চ গোলদাতা মুলার এবারও শুরু করলেন গোল দিয়ে।
জার্মানির বিপক্ষে ১৭ ম্যাচে মাত্র তিনটিতে জিতেছে পর্তুগাল। জার্মানি আজ যেভাবে এগোচ্ছে তাতে প্রশ্ন জাগে, সালভাদরের অ্যারেনা ফান্ত নোভায় কী লজ্জা অপেক্ষা করছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের সামনে?