কী শুরু আর কী শেষ!
এবার ওয়েস্ট ইন্ডিজে এসেই প্রসপার উতসেয়া হুঙ্কার ছেড়েছিলেন, জিম্বাবুয়ে আবার বড় দলগুলোকে কাঁপিয়ে দিতে প্রস্তুত। শুধু মুখের কথায় নয়, প্রথম ম্যাচ থেকেই যেন সেটির প্রমাণ দিতে শুরু করেছিল তারা। সফর সূচনাকারী টি-টোয়েন্টি ম্যাচে তারা স্বাগতিকদের হারিয়ে দেয় ২৬ রানে। এরপর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটাও জিতল ২ রানে। ক্রিস গেইলের দল তখন রীতিমতো কোণঠাসা!সেই জিম্বাবুয়ে দ্বিতীয় ওয়ানডে থেকে বেপথু। পরশু চতুর্থ ম্যাচে তো ভয়াবহ বিপর্যয়ের মুখেই পড়ে তারা। ৮৮ রানে পড়ে গিয়েছিল ৭ উইকেট। শেষ পর্যন্ত এলটন চিগুম্বুরার ৪২ রানের ইনিংসটার সৌজন্যে অলআউট হওয়ার আগে তুলতে পেরেছিল ১৪১ রান। ৯৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেললেও শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ঠিকই ম্যাচ জিতেছে ৪ উইকেটে। আর এই জয় এক ম্যাচ হাতে রেখেই সিরিজও নিশ্চিত করেছে গেইলদের। ওয়েবসাইট।সিরিজে এমন বাজে শুরুর পর চাপের মুখে দলের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো অধিনায়কেরই গর্ব হওয়ার কথা। গেইলেরও হচ্ছে। ‘দলীয় প্রচেষ্টা’ই সেলাম করছেন অধিনায়ক, ‘আমি এই ফলাফলে খুশি, কারণ আমরা সিরিজ জিতেছি। অনেক দিন হয়ে গেল আমরা সিরিজ জিতি না। এই ম্যাচ এবং সিরিজ জয়—দুটোই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবেই এই ফল এসেছে।’