প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলবদলের মৌসুম শেষ হয়ে গেছে গত মাসেই। তাহলে পোর্টসমাউথ নতুন একজন খেলোয়াড় কিনল কীভাবে? এটা নাকি আবার তাদের ‘চমক’। খেলোয়াড়ের বয়স একটু বেশি, মাত্র ‘৪৪’। পেয়েছেন ৪৪ নম্বর জার্সি। না, রব ফিলিপস আদতে কোনো পেশাদার খেলোয়াড়ই নন, পেশায় পরিচ্ছন্নতাকর্মী। তাহলে চতুর্থ বিভাগের ফুটবল ক্লাবে নাম লেখালেন কী করে? পোর্টসমাউথের স্পনসর পিৎজা কোম্পানি পাপা জনের সঙ্গে এক চুক্তির অংশ হিসেবেই এই দলবদল। তবে সুযোগ যখন পেয়েছেনই, ফিলিপস দলের সঙ্গে অনুশীলনও করছেন। বলে তো যায় না, ছাইয়ের নিচেও মুক্তা লুকানো থাকতে পারে! ওয়েবসাইট।