কুইজে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট পেলেন দুজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো-ক্যাস্ট্রল বিশ্বকাপ ক্রিকেট কুইজে অংশ নিয়ে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট জিতলেন ব্রিটিশ-আমেরিকান টোবাকোর রিদ সরকার ও নেত্রকোনা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী আকাশ রায় তমাল। মূল কুইজ শুরু হবে আগামীকাল থেকে। যেদিন বিশ্বকাপের খেলা থাকবে সেদিনই কুইজ হবে। প্রতিদিনই পুরস্কার হিসেবে থাকবে আইপিএস ও সাকিব আল হাসানের অটোগ্রাফসহ স্মারক ব্যাট। এ ছাড়া বিশেষ দিনে থাকবে বাংলাদেশে অনুষ্ঠিত প্রতিটি খেলার টিকিট। মূল কুইজ শুরুর আগে প্রথম আলোয় বিশেষ কুইজ ছাপা হয় গত মঙ্গল ও বুধবার। গতকাল এই এসএমএস কুইজের ড্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।