কুইনসের মুকুট মারের মাথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবারই উইম্বলডন আসে, আর ব্রিটিশরা আশায় বুক বাঁধে, ১৯৩৬ সালে ফ্রেড পেরির পর উইম্বলডন জিতবে কোনো ব্রিটিশ। গত কয়েক বছর এই আশাটা বয়ে বেড়াচ্ছেন অ্যান্ডি মারে। প্রস্তুতিটা ভালোই হলো তাঁর। দ্বিতীয়বারের মতো প্রস্তুতি টুর্নামেন্ট কুইনসের শিরোপা জিতে বাড়িয়ে নিলেন আত্মবিশ্বাসটা। গতকাল ফাইনালে তিনি ফ্রান্সের জো-উইলফ্রায়েড সোঙ্গাকে হারিয়েছেন ৩-৬, ৭-৬ (৭-২), ৬-৪ গেমে। ২০০৯ সালের পর আবার মারের কুইনসের শিরোপা জয়ের আরেকটি মহিমাও আছে। ফ্রান্সিস গর্ডন লোয়ের পর প্রথম ব্রিটিশ হিসেবে দ্বিতীয়বার কুইনসের শিরোপা জিতলেন তিনি। গর্ডন কুইনসে তাঁর তিন শিরোপার দ্বিতীয়টি জিতেছিলেন সেই ১৯১৪ সালে। এএফপি।