কুইরোজ নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সহকারীকে বাঁচাতে ইংল্যান্ড থেকে পর্তুগাল ঘুড়ে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ অ্যালেক্স ফার্গুসন। কিন্তু তাতেও কোনো লাভ হলো না। কৃতকর্মের জন্য শাস্তি ঠিকই পেতে হলো পর্তুগিজ কোচ কুইরোজকে। জাতীয় দলের কোচকে এক মাসের জন্য নিষিদ্ধ এবং ১ হাজার ইউরো জরিমানা করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ)। কুইরোজের বিরুদ্ধে অভিযোগ গত মে মাসে ডোপিংবিরোধী কর্মকর্তাদের সঙ্গে অপমানজনক আচরণ করেছিলেন তিনি। কুইরোজ নিজে বলেছিলেন, তিনি ভালো আচরণই করেছিলেন। কিন্তু তদন্ত কমিটির রিপোর্টে পরিষ্কার, কুইরোজ দোষী। এর অর্থ—আগামী ৩ আগস্ট সাইপ্রাস ও ৭ আগস্ট নরওয়ের বিপক্ষে ২০১২ ইউরোর বাছাইপর্বের দুটি ম্যাচ কুইরোজ দেখবেন দর্শক গ্যালারি বসে। এএফপি।