কুক ও বেলের সেঞ্চুরিতে চালকের আসনে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যালিস্টার কুক ও ইয়ান বেলের সেঞ্চুরিতে অ্যাশেজের শেষ টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ২০৮ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ইংলিশদের দলীয় সংগ্রহ ৭ উইকেটে ৪৮৮। এর আগে, অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে ২৮৮ রানে অলআউট হয়।অ্যালিস্টার কুকের জন্য এবারের অ্যাশেজ সিরিজ খুবই পয়া। বিশাল দুটি সেঞ্চুরিসহ পুরো সিরিজে তাঁর সংগ্রহ সাতশ রান। টেস্টের বাইরে প্রথম শ্রেণীর প্রস্তুতিম্যাচ মিলিয়ে পুরো সফরে তিনি একহাজারেরও বেশি রান সংগ্রহ করেছেন। এই সংগ্রহ তিনি পেছনে ফেলেছেন ১৯২৮-২৯ সালের অ্যাশেজে স্বদেশী ওয়ালি হ্যামন্ডকে। হ্যামন্ডের সংগ্রহ ছিল ৯০৩ রান।তবে কুক ব্যক্তিগত ৯৯ রানের সময় কিছুটা বিপদেই পড়েছিলেন। মাইকেল বিয়ারের বলে শর্ট লেগে তাঁর ক্যাচ লুফেছিলেন ফিল হিউজেস। তবে রেফারেল পদ্ধতির প্রয়োগে বেঁচে যান কুক। নতুন জীবন পেয়ে তিনি আরো চড়াও হন অসি বোলারদের ওপর। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন ইয়ান বেল। তাঁর সংগ্রহ ১১৫।অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন, জনসন। তিনি ৯৭ রানের বিনিময়ে সাজঘরে পাঠিয়েছে ৩ ইংলিশ ব্যাটসম্যানকে। রয়টার্স।