কুক ট্রট স্ট্রাউসের ব্যাটে ব্রিসবেন টেস্ট ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিসবেনে অ্যাশেজের প্রথম টেস্ট ড্র হয়েছে। তবে এই ড্র দেখে দর্শকদের হাই তুলতে হয়নি। বরং গ্যাবার দর্শকেরা প্রাণ ভরে উপভোগ করেছেন তিন ইংলিশ ব্যাটসম্যানের নয়ন জুড়োনো ব্যাটিং পারফরম্যান্স। এই প্রথমবারের মতো অ্যাশেজ লড়াইয়ে ইংল্যান্ডের শীর্ষ তিন ব্যাটস্যান সেঞ্চুরি হাকালেন। এই তিন ব্যাটসম্যানের অনবদ্য ব্যাটিংয়ে পরাজয়ের শঙ্কায় থাকা ইংল্যান্ড ব্রিসবেন টেস্ট বাঁচিয়েছে সদর্পে, গৌরবের সঙ্গেই।অ্যালিস্টার কুক জীবনের প্রথম দ্বি-শতককে হয়তো কোনোদিনই ভুলতে পারবেন না। প্রথম ইনিংসে দলের ব্যাটিং ব্যর্থতার পরে অস্ট্রেলিয়ার চেয়ে ২২১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে যে চাপ নিয়ে খেলা শুরু করেছিলেন, সেটাকে খুব ভালোভাবেই উেরছেন তিনি। তাঁর ২৩৫ রানই মূলত অ্যাশেজের প্রথম টেস্টে ভরাডুবির হাত থেকে রক্ষা করেছে ইংল্যান্ডকে। কুকের ২৩৫ রানের পাশাপাশি অ্যান্ড্রু স্ট্রাউসের ১১০ ও এই মৌসুমে অতিমানবীয় ফর্মে থাকা জোনাথন ট্রট ১৩৫ রান করেন। দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫১৭ রান করে ইংল্যান্ড তখনই ইনিংস ঘোষণা করে, যখন পরাজয়ের আর বিন্দুমাত্র শঙ্কা ছিলনা। কুক ও ট্রট পঞ্চম দিনে ব্যাটিং শুরু করেছিলেন ১২১ রানের জুঁটিবদ্ধ হয়ে। তাঁরা অসাধারণ ঢংয়ে সেই ১২১ রানকে নিয়ে গেছেন ৩২৯ রানে। কুক ও ট্রটের এই জুঁটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের সেরা ও সর্বোচ্চ জুঁটি। এর আগে এই ব্রিসবেন টেস্টেই অ্যাশেজে সেরা ব্যাটিং জুঁটি গড়েছিলেন মাইক হাসি ও হাডিন। কুক ও ট্রট সেই জুঁটিকেও পেছনে ফেলেছেন অনন্য গৌরবে।তবে, এই অসাধারণ জুঁটিও কিন্তু একদম কলঙ্কমুক্ত ছিলনা। ব্যক্তিগত ৭৫ রানে ট্রট শেন ওয়াটসনের বলে থার্ডম্যানে ক্যাচ দিয়েছিলেন তিনি। তবে সবাইকে অবাক করে দিয়ে ভালো ফিল্ডার হিসেবে বিখ্যাত মাইকেল ক্লার্ক সেই ক্যাচটি ফেলে দেন।ইংল্যান্ডের দলীয় ৪৫৭ রানের সময় ডোহার্টির বলে শর্ট মিড উইকেটে কুকের একটি লো ক্যাচ নিয়েছিলেন অসি অধিনায়ক রিকি পন্টিং। কিন্তু রেফারেল পদ্ধতির প্রয়োগে টিভি রিপ্লেতে পুরো ব্যাপারটিই অস্পষ্ট হওয়ায় কুককে বেনিফিট অব ডাউট দেন টিভি আম্পায়ার। তবে টিভি আম্পায়ারের এই সিদ্ধান্তে নিজের বিরক্তি ও হতাশা গোপন রাখতে পারেননি রিকি পন্টিং।অ্যান্ড্রু স্ট্রাউস যখন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন তখন অস্ট্রেলিয়ার চেয়ে তাঁর দল এগিয়ে ২৯৬ রান। দিনের তখনও বাকি ছিল ৪১ ওভার। এক পর্যায়ে মনে হচ্ছিল অস্ট্রেলিয়া হয়তো জয়ের একটা প্রচেষ্টা চালালেও চালাতে পারে। কিন্তু ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে অস্ট্রেলিয়ার সেই চেষ্টা সফল হয়নি। শেষ অবধি তাঁদের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ১০৭। আগামী শুক্রবার অ্যাডিলেডে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।সংক্ষিপ্ত স্কোরইংল্যান্ড ২৬০ (১ম ইনিংস)কুক ৬৭, বেল ৭৬, সিডল ৬/৫৪অস্ট্রেলিয়া ৪৮১ (২য় ইনিংস)মাইক হাসি ১৯৫, হাডিন ১৩৬ফিন ৬/১২৫ অ্যান্ডারসন ২/৯৯, সওয়ান ২/১২৮ ইংল্যান্ড ৫১৭/১ (ডিক্লেয়ার, ২য় ইনিংস)কুক ২৩৫*, স্ট্রাউস ১১০, ট্রট ১৩৫*নর্থ ১/৪৭অস্ট্রেলিয়া ১০৭/১ (দ্বিতীয় ইনিংস)ওয়াটসন ৪১*, পন্টিং ৫১*ব্রড ১/১৮( ব্রিসবেন টেস্ট ড্র)ম্যান অব দ্য ম্যাচ: অ্যালিস্টার কুক