কুক-ট্রটের জুটিতে প্রাণহীন আবুধাবির উইকেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুধাবির প্রাণহীন উইকেটে পাকিস্তানকে ২৫৭ রানে অলআউট করে দেওয়াটাকে বিরাট সাফল্য বলতে পারে অ্যান্ড্রু স্ট্রাউসের ইংল্যান্ড। পাকিস্তানের সেই রান তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে ১৩১ রান করার পর আবুধাবিতে ইংলিশদের সফলতাই বলা যেতে পারে।৭ উইকেটে ২৫৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল পাকিস্তান। কিন্তু সেই সংগ্রহের সঙ্গে মাত্র এক রান যোগ করতেই পাকিস্তানের যেন কী হলো ! ২৫৭ রানেই শেষ পাকিস্তানের বাকি ব্যাটসম্যানরা।ইংল্যান্ড ব্যাট করতে নামার পর ২৭ রানেই পাকিস্তান ফিরিয়ে দিয়েছিল তাদের অধিনায়ক-অ্যান্ড্রু স্ট্রাউসকে। কিন্তু এরপরের অধ্যায় কেবলই ইংল্যান্ডময়। অ্যালিস্টার কুক ও জোনাথন ট্রট গড়েছেন দারুণ এক জুটি। এই প্রতিবেদন লেখার সময় কুক ও ট্রট দুজনই ৫৭ রানে অপরাজিত ছিলেন।পাকিস্তানি বোলারদের মধ্যে সাফল্য ধরা দিয়েছে অফ স্পিনার মোহাম্মদ হাফিজের হাতে। উমর গুল, জুনাইদ খান, সাঈদ আজমল, আবদুর রেহমানরা সবাই এই মুহূর্তে আবুধাবির উইকেটের প্রাণহীনতা ভালোই অনুভব করছেন।