কুক-শিয়ারার 'সিবিই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানি দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনে বিভিন্ন রাষ্ট্রীয় খেতাবে সম্মানিত করা হলো ব্রিটেনের বিভিন্ন খেলার সাবেক ও বর্তমান অধিনায়কদের। সর্বোচ্চ সম্মান কমান্ডার অব ব্রিটিশ এম্পায়ার (সিবিই) পেয়েছেন সাবেক স্ট্রাইকার অ্যালান শিয়ারার ও বর্তমান টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। শিয়ারার অবশ্য এর আগে অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার (ওবিই) খেতাব পেয়েছিলেন। কুকও মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার (এমবিই) খেতাব পেয়েছিলেন আগে। এবার ‘এমবিই’ খেতাব পেয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলে কুকের সতীর্থ স্টুয়ার্ট ব্রড। ২০০৫ সালে লন্ডন বোমা হামলায় আহত প্যারালিম্পিয়ান মার্টিন উইল্টশায়ারও হয়েছেন এমবিই। এ ছাড়া ২০১৫ ডেভিস কাপে সাফল্য অ্যান্ডি মারের ভাই জেমি মারেকে এনে দিয়েছে ‘ওবিই’ পুরস্কার। এএফপি।