কুক-স্ট্রাউসের ‘সেঞ্চুরি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুধাবি টেস্টে ব্যাট হাতে নামলেই একটা সেঞ্চুরি হয়ে যাবে কুক-স্ট্রাউস জুটির, দুজন একসঙ্গে ব্যাট করতে নামবেন শততম বারের মতো! উদ্বোধনী জুটিতে এই প্রথম শততম ইনিংস ব্যাট করবে ইংল্যান্ডের কোনো জুটি। টেস্ট ক্রিকেটেই উদ্বোধনী জুটিতে ইনিংসের সেঞ্চুরি আছে আর মাত্র তিনটি জুটির। ডেসমন্ড হেইন্স ও গর্ডন গ্রিনিজ একসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শুরু করেছিলেন ১৪৮ বার। ১১৮ বার শ্রীলঙ্কার ইনিংস শুরু করেছেন সনাৎ জয়াসুরিয়া ও মারভান আতাপাত্তু। ম্যাথু হেইডেন ও জাস্টিন ল্যাঙ্গার ওপেনিংয়ে জুটি বেঁধেছেন ১১৩ বার। ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ, ৫৪ বার ইনিংস উদ্বোধন করেছেন মার্কাস ট্রেসকোথিক ও মাইকেল ভন। ওয়েবসাইট।