কুক হতে পারেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্ড্রু স্ট্রাউসের পর ইংল্যান্ড ওয়ানডে দলের পরবর্তী অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে অ্যালিস্টার কুককে। বিশ্বকাপের পর পরই অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দিয়েছেন অ্যান্ড্রু স্ট্রাউস। তাঁর সুপারিশেই কুকের হাতে ওয়ানডে দলকে নেতৃত্বের ভার দেওয়া হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।তবে কুকের হাতে এই নেতৃত্বের দায়িত্ব দেওয়াটা কতটা কার্যকর সিদ্ধান্ত হবে, তা নিয়ে কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। পাঁচ টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছিল ৭৬৬ রান। কিন্তু তারপর অসিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ বা বিশ্বকাপেও ইংল্যান্ড দলে দেখা যায়নি কুককে। গত আড়াই বছরে তিনি শুধু বাংলাদেশের বিপক্ষেই তিনটি মাত্র ওয়ানডে খেলেছেন। তবে অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত তিনি পুরোপুরিই সফল। ৩ ম্যাচের তিনটিতেই তিনি মাঠ ছেড়েছিলেন জয় নিয়ে।এদিকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচন নিয়েও কিছুটা দ্বিধা-দ্বন্দ্বে ভুগছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর এবার নাকি টি-টোয়েন্টির অধিনায়কত্বের দায়িত্ব থেকেও সরে দাঁড়াবেন পল কলিংউড। এই জায়গায় কাকে দেখা যাবে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে অলরাউন্ডার কেভিন পিটারসেনকেই এই দায়িত্ব দেওয়া হতে পারে বলে ধারণা করছেন অনেকে। আবার ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের নামও এসেছে বেশ জোরেসোরেই।