কুক ‘প্রস্তুত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষয়টা এখন পর্যন্ত গুঞ্জন পর্যায়েই রয়ে গেছে। ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযানের সময় থেকেই গুঞ্জনটা চলে আসছে—টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের সময় নাকি ফুরিয়ে গেছে! আপাতত নেতৃত্ব কেড়ে নেওয়া হবে সীমিত ওভারের ক্রিকেটের! এ গুঞ্জনে এবার নিজেকে জড়ালেন অ্যালিস্টার কুক। জানিয়ে দিলেন, তাঁকে প্রস্তাব দিলে ওয়ানডের নেতৃত্ব নিতে প্রস্তুত তিনি।‘এটা দায়িত্ব নেওয়ার যথার্থ সময় নয়। আমি তা ভালো করেই জানি। তার পরও সুযোগ এলে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমি’—বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্সের ইঙ্গিত দিয়ে যুক্তরাজ্যের ডেইলি টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন অ্যালিস্টার কুক।তাহলে কি স্ট্রাউসের বিদায় কামনা করছেন কুক? অভিযোগটা অবশ্য মানছেন না এ অভিজ্ঞ ব্যাটসম্যান, ‘বিশ্বকাপ থেকেই লোকে আমাকে প্রশ্নটা করে আসছে। তবে এ মুহূর্ত পর্যন্ত স্ট্রাউস ইংল্যান্ডের অধিনায়ক। তাঁর বিদায় চাই না আমি। কিন্তু যদি এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, তখন দায়িত্ব নিতে আপত্তি নেই আমার।’ ওয়েবসাইট।