কুকনামা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই অ্যাশেজে এখন পর্যন্ত ৭৬৬ রান করেছেন অ্যালিস্টার কুক। ১৯২৯-৩০ অ্যাশেজে ওয়ালি হ্যামন্ডের ৯০৫ রানের পর যেটি ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। সিরিজে কুকের তৃতীয় সেঞ্চুরি। এক অ্যাশেজে তিনটি কিংবা তার বেশি সেঞ্চুরির ২৩তম উদাহরণ। সর্বশেষ ইংল্যান্ডের হয়ে ২০০২-০৩ সিরিজে তা করেছিলেন মাইকেল ভন। কুক-বেলের ১৫৪ রানের জুটি অস্ট্রেলিয়ায় সফরকারী দলের ষষ্ঠ উইকেটে পঞ্চম সর্বোচ্চ জুটি। এ নিয়ে পাঁচ টেস্ট সিরিজে চারবারই ৪০০ রান পেরোল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ায় সফরকারী দলগুলোর মধ্যে এই কীর্তি এর আগে ছিল একবারই। সেটিও ইংল্যান্ডের, ১৯২৮-২৯ অ্যাশেজে।