কুকের কেপি-ভাবনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথা রাখলেন অ্যালিস্টার কুক। টেস্ট অধিনায়ক হওয়ার পর বলেছিলেন, কেভিন পিটারসেনের বিষয়টি নিয়ে কথা বলবেন কেবল ওয়ানডে সিরিজ শেষ হলেই। পরশু শেষ ওয়ানডের পর কথা বললেন কুক। তবে তাঁর বক্তব্য পিটারসেনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দূর করতে পারল না। নির্দিষ্ট কিছু জানাও গেল না। ইংল্যান্ড অধিনায়ক বললেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই একটা সুরাহা হবে পিটারসেনকে নিয়ে। ইংল্যান্ডের পরবর্তী সিরিজ নভেম্বরে, ভারতে। তাড়াহুড়ার তাই কারণ দেখছেন না কুক। আগের কথার জের টেনেই পরশু বললেন পিটারসেনকে নিয়ে ভাবার সময় পাননি, ‘ওয়ানডে সিরিজের মাঝে ভাবার সময় পাইনি। আর মাত্র তো সিরিজটা শেষ হলো। তবে সপ্তাহ দুয়েকের মধ্যে এ বিষয়টার একটা সুরাহা করতে হবে ইসিবিকে। এ সমস্যার একটা সমাধান অবশ্যই প্রয়োজন। দরজার আড়ালে আলোচনা করতে হবে এবং সেটা অবশ্যই হবে।’ ওয়েবসাইট।