কুত্রিসের ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনার্দো কুত্রিসের ভাগ্যটা একটু বেশিই খারাপ। গ্রিসের দ্বিতীয় বিভাগের একটা ম্যাচে চোট পেয়েছিলেন। সামান্য, একটু বেশিই। স্ট্রেচারে করেই তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু সেই স্ট্রেচার থেকেই আবার পড়ে গিয়ে পেলেন চোট! দোষটা অবশ্য এরগোটেলিসের এই মিডফিল্ডারের নয়। যে দুজন স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যাচ্ছিলেন, তাঁদেরই একজন হোঁচট খেয়ে পড়ে যান মাঠে। বেচারা কুত্রিসও তখন দুম করে পড়ে যান মাঠে। একবার নয়, দু-দুবার! শেষ পর্যন্ত মাঠের বাইরে নিয়ে গিয়ে এমনভাবে স্ট্রেচারটা রাখলেন, যেন কোনোভাবে মাটিতে রাখতে পারলে বাঁচেন। কুত্রিসের দিনটা গেছে আরও খারাপ, পরশুর ম্যাচটি এই লারিসার কাছে শেষ পর্যন্ত হেরেই গেছে তাঁর দল। গার্ডিয়ান।