প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিম্পিকে আসার আগে হেনরিক স্টেনসন বলেছিলেন জিকা ভাইরাসে তাঁর কোনো ভয় নেই। এই গলফারের যত ভয় ভালুক নিয়ে! কিন্তু পরশু গলফ কোর্সে যা করলেন রিও অলিম্পিকের শীর্ষ গলফার, উল্টো ভালুকেরাই বরং তাঁকে দেখে দৌড়ে পালাবে। পরশু গলফ কোর্সে দশম হোলে শট নিতে যাচ্ছিলেন সুইডিশ গলফার। হঠাৎ পাশে তাকিয়ে দেখেন প্রতিবন্ধক হিসেবে থাকা জলাশয়ের ধারে আয়েশ করে বসে আছে একটি কেইম্যান (কুমিরের মতো একটি উভচর প্রাণী)। কোথায় একটু সরে যাবেন, তা না উল্টো গলফের ক্লাব দিয়ে খোঁচা দিলেন কেইম্যানটির মুখে। পরে মজা করে বললেন, ‘আলতো এক খোঁচা, মনে হলো ও সেটি হজম করতে পারবে!’ ভাগ্যিস, পাল্টা খোঁচা দিতে আসেনি ‘মি. কেইম্যান’। এএফপি।