কুমিল্লা-ময়মনসিংহ সেমিফাইনাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাব কাপ ক্রিকেটের পর এবার আন্তজেলা ক্রিকেটেও হোম অব ক্রিকেটে খেলার স্বাদ পাবেন ঢাকার বাইরের ক্রিকেটাররা। ৩১তম আন্তজেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপের দুটি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।আজ প্রথম সেমিফাইনালে কুমিল্লা জেলার মুখোমুখি হবে ময়মনসিংহ জেলা। কাল দ্বিতীয় সেমিফাইনাল সিলেট ও রাজশাহীর মধ্যে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ মে। গতবারের চ্যাম্পিয়ন খুলনা ও রানার্সআপ ঢাকা এবার সেমিফাইনালে উঠতেই ব্যর্থ হয়েছে।