কুয়েত গেলেন বাকি ও শোভন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৮-১৬ এপ্রিলে দক্ষিণ কোরিয়ায় হবে বিশ্বকাপ শ্যুটিং। এই প্রতিযোগিতাকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়েছে গত ডিসেম্বর থেকেই। তবে বিশ্বকাপে যাওয়ার আগে আরেকটি বড় আন্তর্জাতিক আসরে খেলতে পরশু কুয়েতে গেলেন দুই শ্যুটার আবদুল্লাহ হেল বাকি ও শোভন চৌধুরী। কুয়েতের আন্তর্জাতিক গ্রাঁ প্রিতে ১০ মিটার এয়ার রাইফেলে খেলবেন তাঁরা। প্রতিযোগিতা শেষ হবে ৩১ জানুয়ারি।