কুরুপ্পু-কথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিনে ৬৬, পরদিন ৮৭, তৃতীয় দিন আরও ৪৮ রান। শ্রীলঙ্কা ইনিংস ঘোষণা করেছিল বলেই থেমেছিলেন, ওপেন করতে নামা ব্রেন্ডন কুরুপ্পুকে আউট করতে পারেননি হ্যাডলি-চ্যাটফিল্ড-স্নেডেনরা। ২৩ বছর আগে আজকের দিনটিতেই অপরাজিত ডাবল সেঞ্চুরি করে রেকর্ড বইয়ের বেশ কটি পাতায় জায়গা করে নিয়েছিলেন কুরুপ্পু। টেস্ট অভিষেকে মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে করেছিলেন ডাবল সেঞ্চুরি (পরে করেছেন আরও দুজন), তখন পর্যন্ত সেটিই ছিল অভিষেকে একমাত্র অপরাজিত দুই শ (পরে করেছেন জ্যাক রুডলফও)। উইকেটকিপার হিসেবে অভিষেকে দুই শর কীর্তি এখনো একমাত্র তাঁরই। আর যে রেকর্ডটি টিকে আছে এখনো, সেটি অবশ্য ভেঙে গেলেই বেশি খুশি হতেন কুরুপ্পু। দুই শ করতে বল খেলেছিলেন ৫৪৮টি, এখনো যেটি টেস্ট ইতিহাসের সবচেয়ে ধীরগতির ডাবল সেঞ্চুরি। মিনিটের হিসাবে এটি প্রথম শ্রেণীর ক্রিকেটেরই শ্লথতম (৭৭৭ মিনিট)।