কুর্মিটোলায় আজ শুরু বাংলাদেশ ওপেন গলফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুর্মিটোলা গলফ কোর্সে আজ শুরু হচ্ছে আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশ ওপেন পেশাদার গলফ চ্যাম্পিয়নশিপ। পিজিটিআই (প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া) আয়োজিত চার দিনের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, নেপাল ও শ্রীলঙ্কার ৮১ জন গলফার। টুর্নামেন্টের প্রাইজমানি ৩৩ লাখ টাকা। প্রধান পৃষ্ঠপোষক সিটি ব্যাংক। টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করবে টেন স্পোর্টস।কাল এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন বাংলাদেশ গলফ ফেডারেশনের মেম্বার ডেভেলপমেন্ট ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আকতার (অব.)। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের কর্মকর্তা মাশরুর আরেফিন, পিজিটিআইয়ের পরিচালক উত্তম এস মান্ডে প্রমুখ।