কুর্মিটোলায় গলফ একাডেমি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গলফ বাংলাদেশে এখন অপরিচিত খেলা নয়। সিদ্দিকুর রহমানের সুবাদে বিশ্ব গলফ মানচিত্রে জায়গা পেয়েছে বাংলাদেশ। এবার গলফারদের গড়ে তুলতে বাংলাদেশে হচ্ছে গলফ একাডেমি। কুর্মিটোলা গলফ ক্লাবে এই একাডেমি প্রতিষ্ঠা করছে এক্সাইট গলফ বাংলাদেশ। আগামীকাল এই গলফ একাডেমির উদ্বোধন করবেন সাবেক ইংলিশ গলফার ডেভিড লিডবেটার। প্রতিষ্ঠানটি এরই মধ্যে ফিল চিলটন নামের একজন ব্রিটিশ কোচও নিয়োগ দিয়েছে। এই একাডেমি নিয়ে খুবই রোমাঞ্চিত কোচ ফিল চিলটন, ‘আশা করি, এই একাডেমি থেকে অনেক ভালো মানের গলফার বের হয়ে আসবে।’