কুর্শি ফিরে পেলেন শ্রীনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণস্বামী শ্রীনিবাসনের জীবনটা এখন অবশ্যই স্বস্তিতে কাটতে পারে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদে তাঁকে পুনর্বহাল করার আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। যদিও এর সঙ্গে শর্ত জুড়ে দিয়েছেন আদালত—আইপিএলে স্পট ফিক্সিং তদন্তপ্রক্রিয়ার যাবতীয় কাজকর্ম থেকে দূরে থাকতে হবে তাঁকে। শ্রীনিকে বোর্ড সভাপতি পদে ফেরার আদেশ দেওয়ার পাশাপাশি, আইপিএল স্পট ফিক্সিং তদন্তে তিন সদস্যের একটি নতুন স্বাধীন তদন্ত কমিটিও গঠন করেছেন সুপ্রিম কোর্ট। কমিটির কর্মকাণ্ড কোনোভাবে প্রভাবিত করবেন না বলে আদালতকে জানিয়েছেন শ্রীনিবাসন। এএফপি।