কুল-বিএসপিএ ক্রীড়া পুরস্কার আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী বিএসপিএর (বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি) ক্রীড়া পুরস্কার। রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ দেওয়া হবে কুল-বিএসপিএ ক্রীড়া পুরস্কার।
দুই বছর মিলিয়ে ২০টি শ্রেণিতে পুরস্কার দেওয়া হবে। তবে দুই বছরের বর্ষসেরা ক্রীড়াবিদের নাম থাকছে চমক হিসেবে। এ ছাড়া দর্শক ভোটে থাকছে পপুলার চয়েস অ্যাওয়ার্ড। এই অনুষ্ঠানের জন্য ঢাকায় এসেছেন আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা এআইপিএসের এশিয়া অঞ্চলের প্রধান মোহাম্মদ কাশিম। কাল তিনি বিএসপিএর কার্যালয় ঘুরে দেখেন। এর আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।