কুলাসেকারা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল ক্যান্ডি থেকে কলম্বো ফিরছিলেন নুয়ান কুলাসেকারা। এ সময় কলম্বোর উপকণ্ঠে শ্রীলঙ্কার পেসারের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এক মোটরসাইকেলের। দুর্ঘটনায় মারা গেছেন ওই মোটরসাইকেল আরোহী। এরপর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গ্রেপ্তার করে কুলাসেকারাকে। অবশ্য পরে জামিনে মুক্তি পেয়েছেন লঙ্কান ক্রিকেটার। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে, একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েই কুলাসেকারার গাড়ির সামনে পড়েন ওই মোটরসাইকেল আরোহী। ক্রিকইনফো।