কুষ্টিয়ার ৩১ কৃতী সন্তান পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় কুষ্টিয়ার ৩১ কৃতী সন্তানকে পুরস্কৃত করেছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির কুষ্টিয়া শাখা। গত পরশু সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে হয়েছে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।পুরস্কারপ্রাপ্ত সংগঠকেরা হলেন মতিউর রহমান (লাল্টু), আমিরুল ইসলাম, অনুপ কুমার নন্দী, মুহাম্মদ আবদুর রশিদ, রফিকুর রহমান, রেজানুর রহমান খান, খন্দকার সাদাত-উল-আনাম, মকবুল হোসেন ও এস এম আনসার আলী। ক্রিকেটারদের মধ্যে পুরস্কার পেয়েছেন রাজু আহমেদ, হাবিবুল বাশার ও মোহাম্মদ আলী নিশান। ফুটবলে মাহাবুবুর রহমান (শাহিন) ও আকরাম হোসেন। সাঁতারে মমতাজ বেগম, সবুরা খাতুন, রুবেল রানা ও লাবনী আক্তার (জুঁই)। ভারোত্তোলনে রতন পাল ও সাবিরা সুলতানা। ব্যাডমিন্টনে শফিউদ্দিন ও জামিল হাসান। দাবায় মনজুরে আলম, নিশিত কুমার পাল ও এমরান আলী। ভলিবলে আবুল কালাম আজাদ ও শ্যুটিংয়ে শোয়েবুজ্জামান। এ ছাড়া পুরস্কার পেয়েছেন আম্পায়ার কাইয়ুম নাজার, বদরুদ্দিন শেখ নিলু ও রেফারি আনারুল হক। ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখায় সুইমিং ফেডারেশনের সহসভাপতি ও বিআরবি গ্রুপের চেয়ারম্যান মজিবর রহমানকে ক্রেস্ট প্রদান করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গবেষক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক আবুল আহসান চৌধুরী। বিশেষ অতিথি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফ সোহেল এবং সভাপতি ক্রীড়া লেখক সমিতির কুষ্টিয়া শাখার সভাপতি হাসানুল কবির।