প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁ পায়ের প্যাড আগে পরা, টিম বাসে সব সময় বাঁ দিকের জানালার পাশে বসা—খোদ টেন্ডুলকারেরই তো এমন কত কুসংস্কার। তাঁর বন্ধু আর ভক্ত আমির খানেরও তাই কুসংস্কার থাকতে পারে। বলিউড অভিনেতা কাল ওয়াংখেড়েতে গিয়েছিলেন টেন্ডুলকারের বিদায়ী টেস্ট দেখতে। অতিথি হিসেবে তাঁকে ধারাভাষ্যকেন্দ্রে ডেকে নিলেন রবি শাস্ত্রী আর হার্শা ভোগলে। সেখানেই আমির জানালেন, গায়ের টি-শার্টটা তাঁর সৌভাগ্যের প্রতীক। ২০১১ বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালের দিনও এই টি-শার্ট পরেছিলেন, ম্যাচ জিতেছিল ভারত। এবারও টেস্টের পাঁচ দিন এটাই পরে থাকবেন যাতে ভারত জেতে আর সেঞ্চুরি হয় টেন্ডুলকারের! দেখা যাক, টি-শার্ট এবারও সৌভাগ্যের প্রতীক হয়ে থাকে কি না! ওয়েবসাইট।