প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের নারীদের প্রিয় খেলা কোনটি? কুস্তি? রিও অলিম্পিকের পদক তালিকা দেখে তো তা-ই মনে হচ্ছে। কুস্তিতে মেয়েদের তিনটি ইভেন্ট ছিল, তিনটিতেই বুধবার সোনার হাসি হেসেছে জাপানের মেয়েরা! সবার মধ্যে কাওরি ইকোর কীর্তিটা তো অনন্য। প্রথম নারী অলিম্পিয়ান হিসেবে টানা চার অলিম্পিকে চারটি ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন ইকো। ৫৮ কেজি ফ্রিস্টাইলে রাশিয়ার ভ্যালেরি কোবলোভা ঝোলোবোভাকে হারিয়ে এই কীর্তি গড়েছেন তিনি। মেয়েদের মধ্যে এই কীর্তি প্রথম হলেও, ছেলেদের মধ্যে অবশ্য মাইকেল ফেল্প্স, কার্ল লুইস ও আল ওয়ের্টার টানা চার অলিম্পিকে একই ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন। এ ছাড়া ৪৮ কেজি ওজন শ্রেণিতে এরি তোসাকা এবং ৬৯ কেজি ওজন শ্রেণিতে সারা দোসো সোনা জিতেছেন। এএফপি।