কুয়েতি শুটারের 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেহাইদ আল-দিহানি
ফেহাইদ আল-দিহানি

ক্রীড়াঙ্গনে সরকারের অযাচিত হস্তক্ষেপের কারণে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ২০০৭ সালে নিষিদ্ধ করেছে কুয়েতকে। তবে নিরপেক্ষ দলের ব্যানারে মধ্যপ্রাচ্যের দেশটির আট প্রতিযোগী অংশ নিচ্ছেন রিও অলিম্পিকে। যার মধ্যে আছেন ২০০০ সিডনি এবং ২০১২ লন্ডন অলিম্পিক ট্র্যাপ শুটার ব্রোঞ্জজয়ী ফেহাইদ আল-দিহানি। তাঁকেই গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে আইওসির পতাকা বহনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সে প্রস্তাবে ‘না’ করে দিয়েছেন কুয়েতের সেনা কর্মকর্তা আল-দিহানি, ‘আমি সেনাবাহিনীর লোক। আমি শুধু কুয়েতের পতাকাই বহন করতে পারি, আইওসির পতাকা নয়।’ এএফপি।