কুয়েতে সপ্তম শ্যুটার বাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী এপ্রিলে বিশ্বকাপের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হিসেবেই কুয়েতে গিয়েছিলেন কমনওয়েথ গেমসে রুপাজয়ী শ্যুটার আবদুল্লাহ হেল বাকি ও শোভন চৌধুরী। কিন্তু আন্তর্জাতিক শ্যুটিং গ্রাঁ প্রিতে ১০ মিটার এয়ার রাইফেলে আটজনের মধ্যে সপ্তম হয়েছেন বাকি। বাছাইপর্বই পার হতে পারেননি শোভন। বাছাইপর্বে বাকি ৬২২ স্কোর করে পঞ্চম হয়ে শ্যুট অফে যান। কিন্তু শোভন বাছাইপর্বে হয়েছেন ১৩তম, তাঁর স্কোর ছিল ৬১৫.৫। এই গ্রাঁ প্রিতে অংশ নিয়েছেন ৫৮ দেশের ৫২৬ জন শ্যুটার।