প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাক্-অলিম্পিক ফুটবলের অ্যাওয়ে ম্যাচে কাল কুয়েতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বিরতির ঠিক আগে হয়েছিল প্রথম গোল। বিরতির পর পরই হয়ে যায় দ্বিতীয় গোল। শক্তিশালী কুয়েতের বিপক্ষে অবশ্য উড়ে যাওয়ারই শঙ্কা ছিল অনভিজ্ঞ বাংলাদেশের। কিন্তু সেটা হয়নি। তার ওপর বাংলাদেশের প্রস্তুতি একেবারে ভালো ছিল না। এ কারণে বাংলাদেশ দলের লক্ষ্য ছিল কম গোল খাওয়া। শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ করে মাঠ ছাড়ল বাংলাদেশ দল। কুয়েতে ফোন করে জানা গেল, এই ফলাফলে বাংলাদেশ দল অখুশি নয়। দুই দলের ফিরতি ম্যাচ ঢাকায় আগামী ৯ মার্চ।