কৃষ্ণাঙ্গদের জন্য কোটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের জন্য ১৬ অক্টোবর থেকে নতুন কোটাপদ্ধতি চালু করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। দেশটির ক্রিকেট বোর্ড সিএসএ জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে অন্তত একজন কৃষ্ণাঙ্গ ক্রিকেটার দলে রাখতেই হবে। অপেশাদার দলগুলোর জন্য সংখ্যাটা দুই। আর নিজেদের অন্তত ৭০ শতাংশ ম্যাচে যারা একাধিক কৃষ্ণাঙ্গ ক্রিকেটার খেলাবে, সেই সব দলকে ওই ক্রিকেটারদের সঙ্গে চুক্তির টাকাটা ফেরত দেওয়া হবে। ৮০ শতাংশ কৃষ্ণাঙ্গ-অধ্যুষিত দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত মাত্র পাঁচজন কৃঞ্চাঙ্গ ক্রিকেটার টেস্ট খেলার সুযোগ পেয়েছেন। ওয়েবসাইট।