কৃষ্ণাদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলের চূড়ান্ত পর্বে ওঠা বাংলাদেশ দল এখনো গায়ে মেখে চলছে ভালোবাসার উষ্ণতা। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসে কৃষ্ণা-সানজিদাদের সংবর্ধনা দিয়েছে ঢাকার কানাডিয়ান হাইকমিশন। ফুটবলারদের হাতে একটি করে ক্রেস্ট তুলে দেন কানাডার হাইকমিশনার বেনওয়া পিয়ের লাঘামে। আন্তর্জাতিক নারী শিশু দিবসের অনুপ্রেরণাতেই বাংলাদেশের কিশোরী ফুটবলারদের সংবর্ধনা দেয় কানাডিয়ান হাইকমিশন। ক্রেস্ট উপহার দেওয়ার পর বাফুফের টার্ফে গিয়ে মেয়েদের অনুশীলনও দেখেছেন বেনওয়া পিয়ের লাঘামে। উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণসহ অন্যরা।