জেমি সিডন্স, কোচ: পর পর দুটো টি-টোয়েন্টি টুর্নামেন্টে ছেলেদের ভালো ম্যাচ প্র্যাকটিস হয়েছে। কয়েক দিন ধরে ভালো অনুশীলন হচ্ছে। আমরা পুরোপুরি প্রস্তুত।সাকিব আল হাসান, অধিনায়ক: টেস্ট ও ওয়ানডেতে বেশ কিছুদিন ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি। টি-টোয়েন্টিতে এবার সেটার প্রতিফলন ঘটাতে চাই।মুশফিকুর রহিম, সহ-অধিনায়ক: ওয়েস্ট ইন্ডিজে আমাদের কিছু সুখস্মৃতি আছে। সেই স্মৃতিগুলো আবার ফিরিয়ে আনতে চাই।মোহাম্মদ আশরাফুল: সেন্ট লুসিয়া ও বারবাডোজের উইকেট দারুণ হবে। ওখানে ব্যক্তিগতভাবে ভালো করব বলে আশা করি। দলও ভালো করবে।মাশরাফি বিন মুর্তজা: চাপ থাকবে পাকিস্তান আর অস্ট্রেলিয়ার ওপর। ওরা জানে, ওদের জিততেই হবে। এই চাপটাকে কাজে লাগিয়ে আমরা দ্বিতীয় রাউন্ডে চলে যেতে চাই।আফতাব আহমেদ: টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে আমার যা পারফরম্যান্স সেটা বারবার মনে করছি। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের পারফরম্যান্সের কথা মনে করছি। এসব মনে করে নিজেকে চাঙা করে তুলছি।আবদুর রাজ্জাক: দলের ভালো ফলের জন্য যা যা করা দরকার করতে চাই। রানটা যত সম্ভব কম দিতে চাই। ওভারপ্রতি কোনোক্রমেই ৬ রানের বেশি দিতে চাই না।সৈয়দ রাসেল: এখন দেখা যাচ্ছে টি-টোয়েন্টিতে কম পেসে বল করাটাই ভালো ফল দিচ্ছে। বলে যত সম্ভব ভেরিয়েশন করে বিপক্ষের ব্যাটসম্যানদের আটকে রাখতে চাই।তামিম ইকবাল: শেষ মুহূর্ত পর্যন্ত টুর্নামেন্টে খেলার আশায় থাকব। মাঠে নামতে পারলে প্রথম বল থেকেই রান করার চেষ্টা থাকবে।মাহমুদউল্লাহ: ওয়েস্ট ইন্ডিজে সর্বশেষ সফরে আমার পারফরম্যান্সটা ভালো ছিল। ও রকম কিছুই করতে চাই। প্রথম ম্যাচেই জয় চাই।ইমরুল কায়েস: এনসিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হলাম। টি-টোয়েন্টির এই ফর্মটা ওয়েস্ট ইন্ডিজে নিয়ে যেতে চাই।নাঈম ইসলাম: এনসিএলে উইকেট স্লো হওয়ায় খুব বেশি ছক্কা মারতে পারিনি। আমার গায়ে অত জোর নেই। ওয়েস্ট ইন্ডিজে উইকেট ভালো হবে। বলের পেস কাজে লাগিয়ে বেশি বেশি ছক্কা মারতে চাই।রুবেল হোসেন: কিছুদিন ধরে স্লোয়ার আর ইয়র্কার নিয়ে কাজ করছি। বিশ্বকাপে এগুলো ঠিকমতো ব্যবহার করতে চাই।মোহাম্মদ সোহরাওয়ার্দী: আমার জীবনের প্রথম কোনো সিনিয়র দলের বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চাই। দলে যখন যে পজিশনে সুযোগ পাব, সুযোগটা কাজে লাগাতে চাইব।শফিউল ইসলাম: ব্যাটে-বলে ঠিকমতো হলে টি-টোয়েন্টিতেও ফিফটি করতে পারি। তবে বল হাতেই দলের জন্য মূল কাজটা করতে চাই।জহুরুল ইসলাম: নিয়মিত উইকেটকিপিং করছি, অনুশীলন করছি। সুযোগ পেলে ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংয়েও দলকে এগিয়ে দিতে চাই।