কে পেলেন কোন পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরস্কার নিলেন নয়্যার ও মেসি। কোয়ার্টার ফাইনালেই বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় গোল্ডেন বুট নিতে পরশু মারাকানায় থাকতে পারেননি কলম্বিয়ার হামেস রদ্রিগেজ l এএফপি, রয়টার্স
পুরস্কার নিলেন নয়্যার ও মেসি। কোয়ার্টার ফাইনালেই বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় গোল্ডেন বুট নিতে পরশু মারাকানায় থাকতে পারেননি কলম্বিয়ার হামেস রদ্রিগেজ l এএফপি, রয়টার্স

গোল্ডেন বল
লিওনেল মেসি (আর্জেন্টিনা)
বার্সেলোনার হয়ে ক্লান্তিকর এক মৌসুম। হ্যামস্ট্রিং নিয়ে উদ্বেগ। সব অনিশ্চয়তা পেছনে ফেলে বিশ্বকাপ শুরু হতেই মেসির ঝলক। আর্জেন্টিনাকে ফাইনালে ওঠাতে সামনে থেকেই নেতৃত্ব দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। গ্রুপপর্বে ম্যাচ জেতানো ৪টি গোল। দ্বিতীয় রাউন্ডে ডি মারিয়াকে দিয়ে গোল করানো। বিশ্বকাপ জিততে না পারলেও এই পারফরম্যান্সেই এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি।
সিলভার বল: টমাস মুলার (জার্মানি)।
ব্রোঞ্জ বল: আরিয়েন রোবেন (হল্যান্ড)।
গোল্ডেন বুট
হামেস রদ্রিগেজ (কলম্বিয়া)৬ গোল, ২টিতে সহায়তা। এলাম, দেখলাম, জয় করলাম। কলম্বিয়ার ১০ নম্বর জার্সিধারীর গল্পটা সংক্ষেপে এমনই। ৫ ম্যাচে ৬ গোল, দলকে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠানো। রদ্রিগেজের কল্যাণেই বিশ্বকাপের আগে দলের সবচেয়ে বড় তারকা রাদামেল ফ্যালকাওকে হারিয়ে ফেলার অভাবটা টেরই পেল না কলম্বিয়া।

সিলভার বুট: টমাস মুলার (জার্মানি)—৫ গোল, ৩টিতে সহায়তা।

ব্রোঞ্জ বুট: নেইমার (ব্রাজিল)—৪ গোল, ১টিতে সহায়তা।

 গোল্ডেন গ্লাভ

ম্যানুয়েল নয়্যার (জার্মানি)

শট আটকানোর অসাধারণ ক্ষমতা, মাঠে সরব উপস্থিতি, সুইপারের ভূমিকায় অবতীর্ণ হওয়া—এই বিশ্বকাপের সেরা গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।

সেরা তরুণ খেলোয়াড়

পল পগবা (ফ্রান্স)

ফ্রান্সের পাঁচটি ম্যাচেই খেলা পল পগবা দ্বিতীয় রাউন্ডে গোল করেছেন নাইজেরিয়ার বিপক্ষে। গত বছর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জেতার পর আসল বিশ্বকাপেও নজর কাড়লেন।

ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: কলম্বিয়া।

তথ্যসূত্র: ফিফাডটকম।