কে-লিগকে বাঁচাতে কঠিন সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে-লিগের ভাগ্য যেন বাঁধা পড়েছে ম্যাচ পাতানো দুর্নীতির পাকে। কিন্তু দক্ষিণ কোরিয়ার সরকার পাতানো খেলার বিরুদ্ধে একেবারেই খড়্গহস্ত। সরকার বলে দিয়েছে, পাতানো খেলা দূর করতে না পারলে কে-লিগই নিষিদ্ধ করে দেওয়া হবে। কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনও (কেএফএ) তাই নিয়েছে কঠিন সিদ্ধান্ত—কেউ ম্যাচ পাতিয়েছে, এটা প্রমাণিত হলেই যেকোনো ধরনের ফুটবল থেকে সে আজীবন নিষিদ্ধ হবে।কোরিয়ান লিগে ম্যাচ পাতানোর ঘুণপোকা ধরেছে অনেক আগেই। সম্প্রতি এটা হাতেনাতে ধরা পড়েছে। ম্যাচ পাতানোর দায়ে এরই মধ্যে ১০ জন ফুটবলারকে আজীবন নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। তাঁদের আটজনই আবার দেজন সিটিজেন ক্লাবের। রয়টার্স।