কে শোনে কার কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা ১১টায় কুস্তি দলের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু এসএ গেমসের দল ঘোষণার গতকালের পর্বে এই ফেডারেশনের কর্তারা এলেন ১২টার দিকে। প্রথমে শোনা গিয়েছিল, তারা ব্যাপারটা জানেই না। তাই আসবেন না। এটা শোনার পর বাংলাদেশ দলের শেফ ডি মিশন মিজানুর রহমান মানুর বিস্ময়, তিনবার কনফার্ম করা হয়েছে। তারপরও তাদের খবর নেই। এভাবে হয় না!’হয় না... কিন্তু হচ্ছে তো! কাল বাস্কেটবল কর্মকর্তারাও দেরি করে এসেছেন। শুধু দেরি করে আসাই নয়, সংবাদ সম্মেলনে যে যাঁর মতো করে একটা কাগজ লিখে আনেন। কখনো তাতে তথ্য থাকে, কখনো থাকে না। সই-স্বাক্ষর দেওয়ার প্রয়োজনও অনুভব করে না অনেক ফেডারেশন। সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের উপস্থিতি কোনো দিন থাকে, কোনো দিন থাকে না। এসএ গেমসে মাঠের লড়াইয়ের আগে মাঠের বাইরে শৃঙ্খলার তোয়াক্কা করছে না বেশির ভাগ ফেডারেশন।