কে সত্য বলছেন নাজমুল না আশরাফ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসি সভা থেকে ফিরে বিসিবির প্রধান নাজমুল হাসান জোর গলায় বললেন, কোনো চাপের কাছে নতি স্বীকার করেনি বিসিবি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান জাকা আশরাফের ধারণা, ‘তিন জমিদারের’ চাপের মুখে তাদের পক্ষে চুক্তিতে সই করেছে বিসিবি!
দুবাইয়ে আইসিসি সভায় ঢোকার আগে পাকিস্তানের এআরওয়াই টিভিকে আশরাফ বলেছিলেন, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও পাকিস্তান একই দাবিতে ঐক্যবদ্ধ। তবে সভার পর অনুমিত অনেক ছবিই পাল্টে গেছে। নাজমুল হাসান যদিও দেশে ফিরে সংবাদ সম্মেলনে বলেছেন, ভারতের পক্ষ থেকে কোনো চাপ ছিল না। তবে পাকপ্যাশন ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবির অবস্থান বদলের প্রশ্নে পিসিবির প্রধান বলেছেন, ‘ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও আমরা আমাদের অবস্থানে স্থির ছিলাম। সভায় আমরা ছিলাম দৃঢ়সংকল্পবদ্ধ। আমাদেরও অনেক চাপ দেওয়া হয়েছে কিন্তু বিসিবির মতো আমরা হাল ছেড়ে দিইনি। বিসিবির ব্যাপারটি আমি ঠিক নিশ্চিত বলতে পারছি না। তবে তাদের অনেক চাপ দেওয়া হয়েছে। মনে হচ্ছে, চাপের মুখেই তারা ভেঙে পড়েছে এবং গোপনে চুক্তিতে সই করেছে।’ ওয়েবসাইট।