কেএফসি মহিলা ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেএফসি জাতীয় মহিলা সুপার লিগ ফুটবলে কাল কমলাপুর স্টেডিয়ামে গোপালগঞ্জ ৯-০ গোলে মানিকগঞ্জকে হারিয়েছে। হ্যাটট্রিক করেছেন সোমা। পদ্মা রানী দুটি, নাজমা, টুম্পা, সন্ধ্যা, তিথি করেছেন একটি করে গোল। একই মাঠে লিমা ও লিপির গোলে নরসিংদী জিতেছে কিশোরগঞ্জের বিপক্ষে (২-০)। সিলেটে নারায়ণগঞ্জ ৫-০ গোলে হারিয়েছে সিলেটকে। শরিফা করেছেন দুটি গোল। মিথিলা, ইতি ও আঞ্জুমান করেছেন একটি করে। একই মাঠে পটুয়াখালী-হবিগঞ্জ ম্যাচটি থেকে যায় গোলশূন্য।