কেএফসি মহিলা ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেএফসি মহিলা ফুটবলের চূড়ান্ত পর্বে উঠেছে নারায়ণগঞ্জ ও নরসিংদী। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল লিপির একমাত্র গোলে নরসিংদী হারিয়েছে গোপালগঞ্জকে। একই মাঠে অন্য ম্যাচে সাবিনা ও রাবেয়ার গোলে পুলিশকে হারিয়েছে কিশোরগঞ্জ। সিলেটে সুনামগঞ্জ ও হবিগঞ্জের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। অন্য ম্যাচে সিলেট ৩-১ গোলে জিতেছে পটুয়াখালীর বিপক্ষে। সিলেটের দীপা ২টি ও শ্যামলী ১টি গোল করেছেন। পটুয়াখালীর গোলটি লাইজুর।