কেএফসি মহিলা ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩০ এপ্রিল শুরু হচ্ছে পঞ্চম কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ। গতবারের চেয়ে ৬টি দল বেড়ে এবার মোট দল ৪৩। ৬ ভেন্যুর বাছাইপর্ব শেষে ভেন্যু চ্যাম্পিয়নরা খেলবে ঢাকায় অনুষ্ঠেয় সুপার লিগে। সঙ্গে যোগ দেবে বর্তমান চ্যাম্পিয়ন আনসার ও স্বাগতিক দল। বাছাইপর্বের খেলা নকআউট, ম্যাচ ৮০ মিনিটের। গত তিনবারের মতো এবারও প্রতিযোগিতার পৃষ্ঠপোষক কেএফসি। কাল বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যরা।