কেএফসি মহিলা ফুটবল কাল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল আটটি দল নিয়ে কমলাপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে কেএফসি মহিলা সুপার লিগ ফুটবল। বেলা সোয়া একটায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ আনসার-গাইবান্ধা। বেলা সোয়া তিনটায় শুরু হবে যশোর-ঠাকুরগাঁও ম্যাচ। মাঠে দর্শক টানতে লটারির ব্যবস্থা করেছেন আয়োজকেরা। ওয়ালটনের সৌজন্যে মোবাইল ফোনসেটসহ আরও কিছু উপহার পাবেন লটারিতে ভাগ্যবান বিজয়ীরা। কাল লিগের লোগো উন্মোচন অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কেএফসির মহাব্যবস্থাপক তানভীর কায়সার, ওয়ালটনের ইকবাল বিন আনোয়ার, বাফুফের মহিলা কমিটির প্রধান সিরাজুল ইসলাম।