কেকেআরে বাউচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা নাইট রাইডার্সের অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটসম্যান ব্র্যাড হাডিন আঙুলের চোটে দেশে ফিরে যাওয়ার পর তাঁর বদলি হিসেবে আলোচনায় উঠে এসেছিল তামিম ইকবালের নাম। কিন্তু কলকাতা নাইট রাইডার্স হাডিনের বদলি হিসেবে নিয়েছে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল থেকে বাদ পড়া মার্ক বাউচারকে, বাংলাদেশের ওপেনারের জন্য আইপিএলের দুয়ারটা খুলল না। ‘বাউচার ওপেন করতে পারে, ব্যাট করতে পারে মিডল-অর্ডারে এবং সে স্পিনটাও ভালো খেলে’—ইএসপিএন ক্রিকইনফোর কাছে বাউচারকে নেওয়ার পক্ষে এই যুক্তি তুলে ধরেছেন ভেঙ্কি মাইশোর, কেকেআরের প্রধান নির্বাহী। ওয়েবসাইট।